মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসকসহ বরখাস্ত তিন

[print_bangla]

সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার-

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (২৬ জুলাই) বেলা ১০ টার দিকে আকস্মিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় ছুটি না দিয়ে দীর্ঘদিন হাসপাতাল অনুপস্থিত থাকায় ডা. তন্নি নামের একজন চিকিৎসক কে এবং চুরির ঘটনায় নাইট গার্ডকে বরখাস্ত করা হয়।
এরপর বেলা ১২ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরির্শন করেন। সেখানে রান্না ঘর ওয়াশরুশ এবং বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন। এক মাস ছুটি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ডা. সোহানা সেলিম নামের এক চিকিৎসককে বরখাস্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, ১- আসনের এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুর ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, কলেজ হাসপাতালের পরিচালক ডা. খুদরত ই খুদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমান বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক কম। গত ১৭ বছরে স্বৈরশাসন চিকিৎসক নিয়োগ দেয়নি। কোন দিকে খেয়াল করেনি। যে কারনে সমস্যা হয়েছে। সাতক্ষীরার চিকিৎসা নিয়ে মোটামুটি ভালো হলেও মেডিকেল কলেজের একজন চিকিৎসক এবং তালার একজন চিকিৎসক ও নাইট গার্ডকে বরখাস্ত করা হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করতে যাচ্ছি। প্রতিটি জেলা হাসপাতাল এবং মেডিকেল হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০১ শয্যা ফিজিও থেরাপি, মডার্ণ প্যাথলিজ করা হচ্ছে প্রতিটি উপজেলায় এগুলোতে পরবর্তীতে ওই গুলোতেও ১০ শয্যা হাসপাতালে ডায়ালাইসিস দেবো। ইউনিয়ন হেলথ কমপ্লেক্স ও ইউনিয়ন ফ্যামিলি প্লানিং সেন্টার পিপি করবো। খুব তাড়াতাড়ি ই হেলথ কার্ড দেওয়া শুরু করবো বলে জানান তিনি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসকসহ বরখাস্ত তিন

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top