মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা, সচেতনতামূলক স্টিকার বিতরণ

[print_bangla]

জেলা প্রশাসকের নেতৃত্বে কর্মসূচি- অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকার লাগানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে জেলা প্রশাসক আবু সাঈদ-এর নেতৃত্বে পদযাত্রা শুরু হয়ে শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পদযাত্রার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেটসহ কোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেন।

এ সময় তিনি প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, মাদক ও তামাকের অপব্যবহার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

জেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা, সচেতনতামূলক স্টিকার বিতরণ

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top