মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

বামনায় মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলায় প্রিয়ম জোমাদ্দার (ডাক নাম: নিরব) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রিয়ম জোমাদ্দারের বাড়ি বামনা সদর ইউনিয়নের রুহিতা গ্রামে। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ও বেখেয়ালি স্বভাবের। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

পরিবার জানায়, ছেলেটির মানসিক সমস্যা থাকায় নিখোঁজের ঘটনায় এখনো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে তার সন্ধান অব্যাহত রেখেছেন।

কোনো ব্যক্তি প্রিয়ম জোমাদ্দারের সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকলে ০১৭২২-৭৭৮৫৮০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা দ্রুত তার সন্ধান পেতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বামনায় মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top