শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ২৭শে ভাদ্র, ১৪৩৩

পাথরঘাটায় খামারির দুই মহিষ চুরি, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

[print_bangla]

বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলায় এক খামারির দুটি মহিষ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া মহিষ দুটির সন্ধান পেতে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন খামারি মো. বাবুল জোমাদ্দার (৫৭)।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাইচটাকি এলাকার বাসিন্দা বাবুল জোমাদ্দার দীর্ঘদিন ধরে মহিষ পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ২ আগস্ট সন্ধ্যায় চরাঞ্চলে বেঁধে রাখা তার সাতটি মহিষের মধ্যে দুটি মহিষ নিখোঁজ হয়। পরদিন সকালে মহিষগুলো দেখতে গিয়ে তিনি চুরির বিষয়টি জানতে পারেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত মহিষ দুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি যাওয়া মহিষ দুটির মধ্যে একটি প্রায় ৩০০ কেজি ও অন্যটি প্রায় ২৫০ কেজি ওজনের কালো রঙের বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খামারি বাবুল জোমাদ্দার জানান, মহিষ দুটি তার পরিবারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস ছিল। দ্রুত মহিষগুলোর সন্ধান পেতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, মহিষ দুটির সঠিক সন্ধান দিতে পারলে বা উদ্ধারে সহায়তা করতে পারলে সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী খামারি। যোগাযোগ: ০১৭২৪-৮৫০৫৬৮

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পাথরঘাটায় খামারির দুই মহিষ চুরি, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

০৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top