কাজিপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের দ্বারা বৃত্তি পরীক্ষা দেওয়ায় সরকারি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি   বঞ্চিত

[print_bangla]

কাজিপুর থেকে শাহজাহান  আলী

 কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের বিদ্যালয়ের মান বাঁচাতে কিন্ডারগার্টেন স্কুল সহ  বহিরাগতদের দ্বারা বৃত্তি প্রদান করায়  সরকারি স্কুলের শিক্ষার্থীরা  বৃত্তি থেকে বঞ্চিত  হচ্ছে। চলতি  ২০২৫/২৬  বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তিতে  উপজেলায় ১৩৩ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এদের মধ্যে ট্যালেন্ট পুলে পেয়েছে ৬২ জন,এবং সাধারণ গ্রেডে  ৭১ জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে।  এদিকে খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষকরা নিজেদের স্কুলের মান বৃদ্ধিতে এবং স্বজনপ্রীতির আশ্যয় নিয়ে বহিরাগত শিক্ষার্থীদের দ্বারা  বৃত্তি দেওয়ায় কাজিপুর  উপজেলার সরকারি  বিদ্যালয়ের  শিক্ষার্থীরা সরকারি  বৃত্তি থেকে বঞ্চিত হয়ে আশছে।  চরের সিন্দুরআটা সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের বহিরাগত ৪ জন যারা পাশ্ববর্তী  সরিষাবাড়ী,উপজেলার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। বিলে এলাকার  ঘাটিশুভগাছা  স্কুলের ২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী স্থানীয় প্যারামাউন্ড কিন্ডার গার্টেনের  শিক্ষার্থী, দক্ষিণ  ছালালের ১জন স্টারলিট  কিন্ডারগার্টেনের  শিক্ষার্থী।এমনকি পার্শ্ববর্তী উপজেলার ছাত্র-ছাত্রীদেরকে নিজেদের স্কুলের শিক্ষার্থী  দেখিয়ে  সরকারি  বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ  করিয়েছে । সরকারি প্রাথমিক বৃত্তিপরীক্ষার নিয়ম অনুযায়ী সরকারি  স্কুল   থেকে ৮০ পার্সেন্ট এবং কিন্ডার গার্ডেন গুলোতে থেকে ২০% বৃত্তি প্রদান করার  নিয়ম থাকলেও এখানে তার উল্টোটা হয়েছে। বেশিরভাগ বিদ্যালয়ে কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীদের নিজেদের ছাত্র- ছাত্রী দেখিয়ে বৃত্তি দেয়ানো হয়েছে। শুধু তাই নয় কোন কোন স্কুলে বিরুদ্ধে  স্বজন প্রীতিরও অভিযোগ  উঠেছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের দ্বারা বৃত্তি পরীক্ষা দেওয়ায় সরকারি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি   বঞ্চিত

০৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top