শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ২৭শে ভাদ্র, ১৪৩৩

কাঠালিয়ায় মসজিদ থেকে ৭ বছরের শিশু তামিম উদ্ধার- স্বজনদের সন্ধান চায় পুলিশ

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় মো. তামিম (৭) নামে এক শিশুকে পাওয়া গেছে। শিশুটি নিজের নাম, বাবার নাম ও মায়ের নাম বলতে পারলেও নির্দিষ্ট ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানাতে পারছে না। বর্তমানে শিশুটিকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বজনদের সন্ধান করছে সংশ্লিষ্টরা।

সোমবার (১৭ আগস্ট) মো. শাহারুম হাওলাদার (৩৯) নামের এক ব্যক্তি কাঠালিয়ার ফকিরবাড়ি আল আমিন জামে মসজিদ থেকে শিশুটিকে পেয়ে থানায় নিয়ে হাজির হন।

শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম জয়নাল মল্লিক, যিনি গাছের ব্যবসা করেন। মায়ের নাম মৃত তানিয়া বেগম। শিশুটি তার ঠিকানা হিসেবে নলি, বরগুনা এলাকার কথা জানিয়েছে।

শিশুটি আরও জানায়, তার বড় মামা জহির, যিনি দলিল লেখক হিসেবে পরিচিত, প্রায় ৭-৮ মাস আগে তাকে আজগরউদ্দিন মাদ্রাসায় ভর্তি করে রেখে যান। তবে কাঠালিয়া থানার এলাকায় এ নামে কোনো মাদ্রাসার সন্ধান পাওয়া যায়নি।

থানায় আনার পর শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হলেও উল্লেখিত তথ্যের বাইরে সে আর কোনো বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি।

শিশুটিকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে তার বাবা, বড় মামা জহির কিংবা পরিবারের কোনো সদস্যের সন্ধান পাওয়া জরুরি। কেউ শিশুটিকে চিনে থাকলে বা তার পরিবারের ঠিকানা সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কাঠালিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শিশুটির পরিবারের সন্ধান পেতে স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও তথ্যটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাঠালিয়ায় মসজিদ থেকে ৭ বছরের শিশু তামিম উদ্ধার- স্বজনদের সন্ধান চায় পুলিশ

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top