টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

[print_bangla]

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ (৪৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ (সিপিসি-১, টেকনাফ ক্যাম্প)।
গত ২৯ আগস্ট র‌্যাব-১৫, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া জমজম স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সাকের আহম্মদ (৪৫) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার নুরুল ইসলাম ও খালেদা বেগম দম্পতির ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সাকের আহম্মদ (৪৫) দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সফলভাবে আইনের আওতায় আনা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

৩০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top