শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

আমতলীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে শতাধিক তালের বীজ রোপণ

[print_bangla]

 

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বরগুনার আমতলীতে শতাধিক তালের বীজ রোপণ করেছে সবুজ ছায়া যুব সংগঠন।

শনিবার (৫ সেপ্টেম্বর) আমতলী সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ এলাকার আট কানি থেকে মাইঠা পর্যন্ত সড়কের দুই পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘমেয়াদে বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে সবুজ ছায়া যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আসলাম হোসেন, সহ-সভাপতি মোসাঃ তাহরীন, সাধারণ সম্পাদক মোঃ শামিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবি আবদুল্লাহ, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ লিমন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তালগাছ বাংলাদেশের গ্রামীণ পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে তালগাছ ও দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ করা প্রয়োজন। আজকের একটি ছোট বীজ ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়ে মানুষ ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবুজ ছায়া যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ ইসলাম রাব্বি বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আমরা চাই, আজকের এই ছোট উদ্যোগ আগামী দিনে একটি বড় সবুজ আন্দোলনে পরিণত হোক।”

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বলেন, “পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে কাজ করলে এর সুফল পুরো সমাজ পাবে। রোপণ করা তালের বীজগুলো যেন ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়, সেজন্য আমরা নিয়মিত পরিচর্যার উদ্যোগ নেব।”

সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি এলাকায় তালের বীজ রোপণ করা নয়; আমতলীর বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়া। তরুণদের সম্পৃক্ত করে নিয়মিত বৃক্ষরোপণ, পরিচর্যা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে চাই।”

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভবিষ্যতেও বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

স্থানীয়রা আশা করছেন, রোপণ করা তালের বীজগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় গাছে পরিণত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আমতলীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে শতাধিক তালের বীজ রোপণ

০৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top