বগুড়া চেম্বার অব কমার্সের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দুটি মোটরসাইকেল উপহার

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়ায় মাদকবিরোধী অভিযান ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়াকে দুটি মোটরসাইকেল উপহার দিয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (২১ অক্টোবর ) দুপুরে বগুড়া চেম্বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.
রেজাউল করিম বাদশা।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান এবং চেম্বারের সহসভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমানের হাতে মোটরসাইকেল দুটির চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সম্প্রদায়সহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, মোটরসাইকেল দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠপর্যায়ের তদারকি ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতারা, চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়া চেম্বার অব কমার্সের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দুটি মোটরসাইকেল উপহার

২১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top