প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন আরএমপি : পুলিশ কমিশনার

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বুধবার (২১ অক্টোবর ২০২৬ ) দুপুর পৌনে ১টায় রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত বৃহত্তম বিসর্জনস্থল মন্নুজান ঘাট পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

পরিদর্শনকালে প্রতিমা বিসর্জনে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ ও দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং স্বাচ্ছন্দ্যে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ কমিশনার মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিসর্জনে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ ও দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীতে মোট ১০৯টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে আনুমানিক ৭০টির অধিক প্রতিমা মন্নুজান ঘাটে বিসর্জন দেওয়া হবে। অবশিষ্ট প্রতিমাগুলো মহানগরীর বিভিন্ন ঘাট ও নিকটবর্তী জলাশয়ে বিসর্জন দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), উপ-পুলিশ কমিশনার (ডিবি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) এবং বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন আরএমপি : পুলিশ কমিশনার

২১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top