মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

নবনির্মিত রিভারঘাট পোষ্টটির শুভ উদ্বোধন করেন জোন অধিনায়ক

[print_bangla]

মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ মারিশ্যা বাজার সংলগ্ন নবনির্মিত রিভারঘাট পোষ্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৭ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সুবেদার মেজর, সংশ্লিষ্ট পোষ্ট কমান্ডারসহ পোষ্টে কর্মরত সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও বাহিনীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা মোতাবেক রিভারঘাট পোষ্টটির স্থাপনা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। পোষ্ট নির্মাণ কার্যক্রমের মাধ্যমে কর্তব্যরত সৈনিকদের সুন্দর আবাসন ব্যবস্থা ও আভিযানিক এবং প্রশাসানিক কার্যক্রম সন্দুরভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নবনির্মিত রিভারঘাট পোষ্টটির শুভ উদ্বোধন করেন জোন অধিনায়ক

০৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top