তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে সাপের কামড়ে গৃহবধূর মৃ-ত্যু

[print_bangla]

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ের -য় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দর্জিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালেহা খাতুন ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে মরিচ তুলতে যান সালেহা খাতুন। বেলা ১১টার দিকে ক্ষেতের কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স -এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে  -এ রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর দক্ষিণ দর্জিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে বর্ষা মৌসুমে ঝোপঝাড় ও ফসলি জমিতে কাজ করার সময় কৃষকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে সাপের কামড়ে গৃহবধূর মৃ-ত্যু

১৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top