পেশাগত দক্ষতার অনন্য স্বীকৃতি: আইজিপি ব্যাজ (IGP Badge) অর্জন করলেন- বগুড়া পুলিশ সুপার : মির্জা সায়েম মাহমুদ

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার:

(১৩ মে বুধবার ) বগুড়া জেলা পুলিশের অভিভাবক মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া তাঁর পেশাগত দায়িত্ব পালনে অনন্য নিষ্ঠা, সততা এবং প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৬” (IGP Badge) অর্জন করেছেন।

(১৩ মে বুধবার ) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো, আলী হোসেন ফকির পুলিশ সুপার, বগুড়াকে উক্ত ব্যাজ পরিয়ে দেন।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়। তাঁর এই গৌরবময় অর্জনে বগুড়া জেলা পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

পুলিশ সুপারের এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি জেলা পুলিশের কর্মস্পৃহা এবং জনসেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পুলিশ সুপার এর সুযোগ্য নেতৃত্বে বগুড়া জেলা পুলিশ আগামীতে আরও মানবিক ও স্মার্ট পুলিশিং নিশ্চিত করতে বদ্ধপরিকর।

মির্জা সায়েম মাহমুদ বগুড়া জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত নানামুখী সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন। এছাড়াও তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অল্পদিনেই আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার স্বীকৃতিস্বরুপ তিনি পেলেন বাংলাদেশ পুলিশের “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি ব্যাজ)”।

রীতিমতো তার এই খবর সামাজিক যোগাযোগে প্রচারিত হলে বিভিন্ন দপ্তর থেকে এবং বগুড়া বাসী পক্ষ থেকে পুলিশ সুপার কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য তিনি ইতিপূর্বে খাগড়াছড়ি জেলায় কর্মদক্ষতায় সুনামের সহিত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন এবং
তার জন্মভূমি দেশের দক্ষিণা অঞ্চলের চুয়াডাঙ্গা শহরের পান কেন্দ্রে অবস্থিত।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পেশাগত দক্ষতার অনন্য স্বীকৃতি: আইজিপি ব্যাজ (IGP Badge) অর্জন করলেন- বগুড়া পুলিশ সুপার : মির্জা সায়েম মাহমুদ

১৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top