পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

[print_bangla]

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখার কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে পঞ্চগড় সদরের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জুলফিকার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি জনাব মোঃ আসাদুল্লাহ আজাদ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ কেরামত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখার আহ্বায়ক জনাব মোছাঃ আফরোজা প্রধান। সভা পরিচালনা করেন আইন বিষয়ক সম্পাদক জনাব অসীম কুমার দত্ত।
সভায় শিক্ষক নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষকদের অধিকার আদায় এবং নতুন কমিটি গঠনের বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top