
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা ঢালাই ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হলেন, সাগর শিকদার নুরু (৩৮), পিতা জাফর শিকদার, সাং মেরাজোয়াখালী, বামনা সদর ২ নম্বর ওয়ার্ড এবং মোহাম্মদ শহিদুল ইসলাম (৪০), পিতা মোহাম্মদ বজলুর রহমান মাতুব্বর, সাং চালিতাবুনিয়া, বুকাবুনিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড। উভয়ের বাড়ি বরগুনার বামনা উপজেলায়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...