দৌলতপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

[print_bangla]

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে মেহেরুন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের সাতভাইপাড়া এলাকার একটি রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেরুন নেছা একই এলাকার মৃত ফজলুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরুন নেছার চাচা শ্বশুর মশিউর রহমান দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করায় তার বসতবাড়িতে স্বামীসহ বসবাস করতেন মেহেরুন নেছা। প্রায় ১০ মাস আগে স্বামী ফজলুর রহমান মারা যাওয়ার পর তিনি ওই বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে বসবাস শুরু করছিলেন। গত শনিবার বিকেলে তাকে চাচা শ্বশুর মশিউর রহমান বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

আজ সোমবার সকালে নিহতের দেবর আতিউর রহমানের স্ত্রী নাসিমা খাতুন ওই বাড়ি পরিষ্কার করতে গিয়ে রান্নাঘরে মেহেরুন নেছাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারের হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় রহস্য সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, মরদেহের পা মাটির সঙ্গে স্পর্শ করা অবস্থায় ছিল, যা দেখে অনেকেই এটিকে পরিকল্পিত হত্যা হতে পারে বলে সন্দেহ করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মেহেরুন নেছা নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দৌলতপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

২৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top