
মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল ওয়াদুদ।
এক শুভেচ্ছা বার্তায় ওসি আবদুল ওয়াদুদ বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা বিসর্জন দিতে হবে। তিনি আরও বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দের দিনে আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভুলে গেলে চলবে না।’
আসুন, আমরা সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসি। শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।