মহিমাগঞ্জকে উপজেলা বাস্তবায়নের দাবিতে রেলস্টেশনে মানববন্ধন

[print_bangla]

মনোয়ারুল ইসলাম,

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার মহিমাগঞ্জকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। শুক্রবার (২৯ মে) বিকাল বিকেল ৪টায় মহিমাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। যা চলে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় বক্তারা মহিমাগঞ্জকে দ্রুত উপজেলা ঘোষণার দাবি জানান।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় মহিমাগঞ্জকে উপজেলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই বর্তমান রাজনৈতিক নেতৃত্বের কাছে এলাকাবাসীর প্রত্যাশা—মহিমাগঞ্জকে শিগগিরই উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।
তারা আরও বলেন, ইউনিয়ন হলেও শিক্ষা, শিল্প, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে মহিমাগঞ্জ অনেক উপজেলার তুলনায় এগিয়ে রয়েছে। মহিমাগঞ্জ উপজেলা বাস্তবায়িত হলে এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষ সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, জনগণের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং মহিমাগঞ্জকে উপজেলা হিসেবে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

মহিমাগঞ্জকে উপজেলা বাস্তবায়নের দাবিতে রেলস্টেশনে মানববন্ধন

২৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top