গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে নিজ বাড়ি থেকে যুবকের ম’র’দে’হ উদ্ধার

[print_bangla]

মনোয়ারুল ইসলাম,
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে নিজ বাড়ি থেকে রনি মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩১ মে রবিবার দুপুরে উপজেলার পুনতাইড় শিংজানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রনি মিয়া ওই গ্রামের মোস্তা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য ও এসআই আসাদুজ্জামান হৃদয় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে নিজ বাড়ি থেকে যুবকের ম'র'দে'হ উদ্ধার

০১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top