বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

স্থানীয় নেতাকর্মীরা অগ্নিকাণ্ডের বিষয়টি রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের নজরে আনলে তিনি তাৎক্ষণিক ভাবে বিষয়টি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপিকে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য মানবিক সহায়তার উদ্যোগ নেন।

সহায়তার অংশ হিসেবে পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি বসতঘর মেরামতের জন্য ঢেউটিন এবং এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যার মধ্যে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাঠানো হয়।

এসময় রাঙ্গামাটি জেলার সাবেক কার্যনির্বাহী সদস্য নাহিদুল আলম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জিন্নাত তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, পৌর ছাত্র দলের আহ্বায়ক ইউনুস মানিক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

০৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top