সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আপেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ছুটিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে আমন ধানের চারা রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে আব্দুল হামিদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আপেল, তার বাবা হায়দার আলী, মা আলেফা বেগম ও চাচা আব্দুল মতিনকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪

০৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top