সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

সিরাজগঞ্জ সদর ব্র্যাক স্বপ্ন সারথি কিশোরীদের মধ্যে মুরগী ও (ঘর উপকরণ) বিতরণ 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জ সদর ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের মধ্যে মুরগী ও (ঘর উপকরণ) বিতরণ করা হয়। রবিবার (৭ জুন-২০২৬ খ্রি.) সিরাজগঞ্জ সদর উপজেলা ব্র্যাক এলাকা অফিসে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আয়োজনে, সী মডেল আইজিএ স্বপ্নসারথি কিশোরদের মধ্যে মুরগী পালনের জন্য ২য় ও তৃতীয়  ব্যাচের ৫৫’জন কিশোরীর মাঝে ২০টি করে মুরগী ঘর বিতরণ করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহায়তায় এ কাজ সম্পন্ন হয়েছে।  পড়াশুনার পাশাপাশি *অর্থনৈতিক ভাবে স্বাবলম্বীর* জন্য শুরু হয়েছে স্বপ্নসারথি কিশোরীদের জন্য মুরগী বিতরণ। উক্ত মুরগী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার (সেলপ) মোঃ আকছেদ আলী, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান, ডেপুটি ম্যানেজার মোঃ জলিলুর রহমান, উপজেলা হিসাব ব্যবস্থাপক মোঃ চান মাহমুদ, এলাকা ব্যবস্থাপক (দাবি), মোঃ ফরহাদ হোসেন,  অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা, সিও নূরে জান্নাত। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জ সদর ব্র্যাক স্বপ্ন সারথি কিশোরীদের মধ্যে মুরগী ও (ঘর উপকরণ) বিতরণ 

০৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top