রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিগারেট জব্দ

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও সিগারেট জব্দ করা হয়েছে। ৯ জুন মঙ্গলবার মধ্যে রাতে গোপন সংবাদ পেয়ে মারিশ্যা দিঘিনালা সড়কের নালকাটা ছড়া এলাকায় বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালায় ২৭ বিজিবি মারিশ্যা জোন। এ সময় দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেলের দুই আরোহীকে থামার নির্দেশ দিলে সাথে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ ও ৩৯ কার্টুন ভারতীয় অবৈধ সিগারেট এবং বেশকিছু কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) মাদকদ্রব্য আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ও পুশইন ঠেকাতে তৎপর রয়েছে। চোরাচালান প্রতিরোধে এমন অভিযান নিয়মিত চলবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিগারেট জব্দ

১০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top