শুক্রবার ১২ই জুন, ২০২৬ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

পানছড়িতে শিক্ষার্থী ও শিক্ষকদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

[print_bangla]

মোঃ চাঁন মিয়া,
​পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ (Startup, Science Project and Innovation Idea Showcasing Program) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে এই মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (EESS)-এর উদ্যোগে এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (SEDP) সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরূপ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি সরকারি কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা এবং পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতিলা চাকমা। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া, বিজ্ঞান ও প্রযুক্তির নানামুখী প্রজেক্ট এবং সমসাময়িক বিভিন্ন উদ্ভাবনী ধারণা তুলে ধরে। এ সময় উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের এই সৃজনশীল কাজে প্রয়োজনীয় গাইডলাইন ও দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, আধুনিক বিজ্ঞানমনস্কতা ও নতুন উদ্যোক্তা হওয়ার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। আগামীতে এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
উক্ত প্রদর্শনী ও মেলায় পানছড়ি উপজেলার মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিদ্বন্দ্বিতা করে। প্রজেক্টের গুণগত মান ও নতুনত্ব বিবেচনা করে এর মধ্য থেকে প্রথম স্থান অধিকার করে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়। এছাড়া দ্বি্তীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে নালকাটা উচ্চ বিদ্যালয় ও লোগাং উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পানছড়িতে শিক্ষার্থী ও শিক্ষকদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

১২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top