
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ সয়দাবাদ ইউনিয়নের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রদল নেতা মো. আব্দুল ওয়াহাব’কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি’র যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ১০ নং সয়দাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষে থেকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। এতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শুক্রবার (১৯ জুন) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মওলা, সদর উপজেলা যুবদলের সভাপতি মো. গোলাম কিবরিয়া বরাত প্রমুখ। সভাপতিত্ব করেন, ১০ নং সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জুরুল সোহাগ। এ সময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান দবির, যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ সহ সয়দাবাদ ইউনিয়ন বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জে/এ
