
তরল চিন্তার চুমু
জাসমিনা খাতুন
নীল সুতোতে বাঁধব তরল চিন্তার চুমু।
পুকুরের আয়নায় দেখব তোমার হাঁটুগাড়া,
ফোকলা দাঁতের হাসি।
বাঁশঝাড়ে ঝিঁঝিঁ ডেকে উঠবে।
কোলে রাখব মাথা।
হাঁটুতে হাত রেখে সাদা চুলে বিলি কেটে দেবে।
গহীন রাতে একলা বসে বসে ভাবছি..
চাঁদের চোখ থেকে টুপ করে ঝরে পড়বে এক ফোঁটা অশ্রু,
অশ্রুবীজের অঙ্কুরে হঠাৎ বজ্রপাত…
মানুষের মুখে মুখে ইনকিলাব…
ছিন্নভিন্ন কবিতার খাতা,
ছড়িয়ে-ছিটিয়ে চিরসবুজ সুরঞ্জনার পুষ্পমুকুলের কথা।
রামপুরহাট, বীরভূম, ভারত।
২০/০৬/২০২৬
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...