রবিবার ২১শে জুন, ২০২৬ ৭ই আষাঢ়, ১৪৩৩

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে জেএসডির শোক:

[print_bangla]

ডেস্ক রিপোর্ট 

স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধকালে সক্রিয় ভূমিকা গ্রহণকারী এবং স্বাধীনতার পরবর্তী সময়ে গণমানুষের মুক্তির সংগ্রামে সম্পৃক্ত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব এবং সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণমাধ্যম বিবৃতি প্রদান করেন।

যৌথ বিবৃতিতে তাঁরা বলেন—
মোশারফ হোসেন ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন নিবেদিত সংগঠক ও পরীক্ষিত যোদ্ধা। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি মুজিব বাহিনী বা ‌বিএলএফ এর নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ, জনগণ এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অবিচল নিষ্ঠা প্রদর্শন করেছেন।

তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও সংগ্রামীকে হারালো।
বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে জেএসডির শোক:

২১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top