রবিবার ২১শে জুন, ২০২৬ ৭ই আষাঢ়, ১৪৩৩

আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিকদের কল্যাণে সংগঠন আত্মপ্রকাশ

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী রংমিস্ত্রী শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে “আনোয়ারা-কর্ণফুলী রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশন”-এর উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার কালাবিবির দিঘী এলাকার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে আনোয়ারা-কর্ণফুলীর বিভিন্ন ডিলার ও রং মিস্ত্রীর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।।এতে সভাপতিত্ব করেন এম. এনাম ব্রাদার্স অ্যান্ড সাপ্লায়ার্সের পেইন্টিং কন্ট্রাক্টর এনামুল হক এনাম। সভা পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী হার্ডওয়্যারের স্বত্বাধিকারী নাজিম উদ্দিন চৌধুরী, সানজিদা হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান চৌধুরী (বুলবুল), তিশা হার্ডওয়্যারের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ, তাহের এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাহের, হাসানিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল,হাজী দেলোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সানোয়ার হাসান, হাসানিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. তাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. বাবুল খান, মো. হারুন, মো.ছবুর ও বাবু আপন দাশ,সংগঠনের সভাপতি নুর ইউচূ্প, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আবছার, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মো. রশিদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ , অর্থ সম্পাদক মো. এনাম, সহ-অর্থ সম্পাদক বাবু বাদল কর, সাংগঠনিক সম্পাদক মো. হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম দাশ, দপ্তর সম্পাদক বাবু আনন্দ দাশ,প্রচার সম্পাদক মো. কাইছার উপস্থিত ছিলেন।
সভায় নতুন কমিটি গঠনের মাধ্যমে রংমিস্ত্রী শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিকদের কল্যাণে সংগঠন আত্মপ্রকাশ

২০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top