সোমবার ২২শে জুন, ২০২৬ ৮ই আষাঢ়, ১৪৩৩

খুনের হুমকি ও নির্যাতনের প্রতিবাদে পানছড়িতে সংবাদ সম্মেলন

[print_bangla]

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে মো. শহিদ মিয়া ও তার সহযোগীদের অব্যাহত অত্যাচার, দফায় দফায় মারধর এবং গুম-খুনের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আছাদ শেখের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। ​গত ২১ জুন (২০২৬ খ্রি.) রবিবার বিকালে পানছড়ি প্রেসক্লাবে যৌথ ভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আছাদ শেখের পরিবার ও হেডম্যান টিলা এলাকাবাসী।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আছাদ শেখের পরিবার অভিযোগ করে বলেন, উপজেলার হেডম্যান টিলা এলাকার মৃত চারু মিয়ার ছেলে মোঃ শহিদ মিয়া ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের ওপর নানামুখী জুলুম-অত্যাচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আছাদ শেখের পরিবারের ওপর একের পর এক নির্যাতন চালানো হয়। ইতিমধ্যে চার চার বার তাদের ওপর নির্মম ভাবে শারীরিক হামলা ও মারধর করা হয়েছে। বর্তমানে শহিদ মিয়া গংদের পক্ষ থেকে আছাদ শেখ ও তার পরিবারের সদস্যদের গুম এবং খুন করার ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। ফলে পুরো পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
​সংবাদ সম্মেলনে উপস্থিত হেডম্যান টিলা এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহিদ মিয়ার এই বেপরোয়া কর্মকাণ্ডের কারণে এলাকার শান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ এখন নিজেদের জানমাল নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। ​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই অত্যাচারী চক্রের হাত থেকে বাঁচতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। ​সংবাদ সম্মেলনে আছাদ শেখের পরিবারের সদস্যবৃন্দসহ হেডম্যান টিলা এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খুনের হুমকি ও নির্যাতনের প্রতিবাদে পানছড়িতে সংবাদ সম্মেলন

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top