বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

পত্নীতলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী হারুনুর রশিদ

[print_bangla]

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে আসন্ন পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মাওলানা মো. হারুনুর রশিদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় পত্নীতলার মুগ্ধ স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মানিত আমীর খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সহঃসেক্রেটারি মারুফ আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এবং পত্নীতলা উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান ও সরকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য নাজমুল হুদাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল মকিম। বক্তারা বলেন, জনগণের কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পত্নীতলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী হারুনুর রশিদ

২৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top