বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

কুড়িগ্রামে লালসার শিকার ১১ বছরের শিশু, অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ

[print_bangla]

রিয়াজুল হক সাগর, রংপুর-

কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের বৃদ্ধকে আটক করে থানায় সোর্পদ করেছে স্থানীয়রা। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯ টায় উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের জনৈক ইউনুছ আলীর কন্যা (১১) কে বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯ টায় একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে আইয়ুব আলী (৬৫) শিশুটিকে তার বাড়িতে নিয়ে আসে। এবং এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত আইয়ুব আলীকে হাতে-নাতে আটক করে।
পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে রাজারহাট থানায় পুলিশের নিকট সোর্পদ করেন। পাশবিক নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানান, মাদরাসা যাওয়া-আসার সময় শিশুটির সঙ্গে ওই বৃদ্ধ নানা-নাতনি সম্পর্ক তৈরি করেছিল। সেই সুবাধে আজ(বুধবার) সকালে হয়তো শিশুটিকে তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি মহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে। এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানিয়েছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কুড়িগ্রামে লালসার শিকার ১১ বছরের শিশু, অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ

২৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top