শনিবার ১লা আগস্ট, ২০২৬ ১৭ই শ্রাবণ, ১৪৩৩

সীমান্তে পুশইন এর বিরুদ্ধে ৫৪ বিজিবি’র জনসচেতনতামূলক মতবিনিময় সভা

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইাহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)র নিউ শিয়ালদাহপাড়া টিওবির আওতাধীন এলাকায় জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ শনিবার ৪ জুলাই সকালে (৫৪ বিজিবি) এর অধিনায়ক এর দিক-নির্দেশনায় নিউ শিয়ালদাহপাড়া টিওবির ক্যাম্প কমান্ডার কর্তৃক মুগলিপাড়া এলাকায় মতবিনিময় সভা পরিচালনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় মুগলিপাড়া এলাকার কারবারী কল্পরন্জন চাকমাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত মত বিনিময় সভায় সীমান্তবর্তী ভারত হতে কোন প্রকার পুশইন যাতে না হতে পারে এবং অবৈধভাবে কোন বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিশদ আলোচনা করেন। এছাড়াও উক্ত এলাকায় কোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম বা অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটলে সাথে সাথে ক্যাম্প কমান্ডারকে জানানোর জন্য অনুরোধ করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তে পুশইন এর বিরুদ্ধে ৫৪ বিজিবি'র জনসচেতনতামূলক মতবিনিময় সভা

০৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top