
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় পুলিশ কমিশনার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ কে স্বাগত জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উভয় কর্মকর্তা আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
পরে পুলিশ কমিশনার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ কে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে মো. মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো.গাজিউর রহমান, পিপিএম।