
শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি-
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ শামসুল আলম সঙ্গীয় এএসআই নাছির উদ্দিন ও ফোর্সসহ কাশিনাথপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে শুক্রবার (১ মে) রাতে এদ্রাকপুর খেকে একজনকে হেরোইনসহ আটক করেছে।
থানা সূত্র জানায়, এদ্রাকপুর এলাকার পানির ট্যাংকির সামনে পাকা রাস্তার উপর থেকে নাটিয়াবাড়ি এলাকার আয়ের খানের ছেলে সাইদুল খানকে (৪৩) মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৮ পুড়িয়া হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জে/এ
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...