
এম আব্দুর রাজ্জাক, স্টাপ রিপোর্টার –
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬ ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম, রাজশাহী মহানগরীর রাজপাড়া ও দামকুড়া থানা এলাকায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রতিনিধি ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীরা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তাঁরা জানান, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন ও তদারকি করছেন।
এছাড়াও তারা জানান প্রতিটি পূজামণ্ডপে সরকারি ভাবে অনুদান প্রদান করা হয়েছে। তাঁদের মতে, অতীতের তুলনায় এবার অধিক সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।