ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন।

ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আবু মুছা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল শোভাযাত্রা ধুনট শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top