বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

Be a Hand Washing Hero’—‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৮ অক্টোবর বুধবার ) সকাল ৯ টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ফারজানুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা এবং রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসন, বগুড়া এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top