দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

[print_bangla]

 

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যােগে জেলার দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী এলাকায় অবস্থিত অবৈধ ড্রামচিমনিবিশিষ্ট ০৩(তিন)টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ ৩ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা এর নেতৃত্বে অবৈধ ড্রামচিমনির ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই অভিযান পরিচালনার সময় এ H S B, T L R B, M R B নামক ০৩(তিন) টি ড্রাম চিমনী বিশিষ্ট ইট ভাটার চিমনী ও কিলন ভেঙ্গে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জেলা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক মোঃ নূর কুতুবে আলম সিদ্দিক, সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ, পরিদর্শক জনাব মোঃ শাহিন আলম ও অন্যান্য কর্মচারীগণ। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ, জেলা আনসার এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top