
বিশেষ প্রতিনিধি:
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার রনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাশ। তাঁকে ঘিরে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্যোগে এ আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক সহযোগিতা করেন রনারচর গ্রামের হাসি-খুশি ক্লাব ও অরুণোদয় যুব সংঘ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাজানগর কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক মঞ্জু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর হরিমোহন রায়।
স্বাগত বক্তব্য রাখেন মঞ্জু লাল দাস। বিদায়ী স্মৃতিচারণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জ্যোতিকা দাস ও শিক্ষিকা শান্তা দে।
বিশেষ অতিথি ছিলেন রাজানগর কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ চন্দ্র পুরকায়স্থ, সহকারী প্রধান শিক্ষক চন্দ্র সেন তালুকদার, প্রাক্তন সহকারী শিক্ষক মনমোহন দাস ও রঞ্জন চন্দ্র সরকার, চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত চন্দ্র দাস, চিতলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল দে, সতানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র দাস, মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিকান্ত দাস ও কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিরিন্দ্র সরকার, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও গোয়াইন থানার এএসআই যুবরাজ তালুকদার জুবু,
এছাড়া উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মোহনলাল দাস, প্রদীপ রঞ্জন দাস, তীলক চন্দ্র দাস, সাবেক সদস্য রসরঞ্জন আচার্য্য, হাসি-খুশি ক্লাবের সভাপতি ঝলক চন্দ্র দাস, সহ-সভাপতি চঞ্চল দাস,
কোষাধ্যক্ষ লিপ্টন দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, মানুষ গড়ার ব্রত। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চন্দ্র শেখর দাশ শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা অর্জন করেছেন।
পরে বিদায়ী প্রধান শিক্ষককে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং হাসিখুশী ক্লাব ও অরুণোদয় যুব সংঘের সদস্যরা। এ সময় বিদায়ী প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাশের সুস্থতা ও অবসর জীবনের মঙ্গল কামনা করা হয়।