আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন বিতরণ ও সবক অনুষ্ঠান

[print_bangla]

 

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯ টায় উপজেলার কাশ্যবপাড়া নুরানী মডেল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষক মোঃ নাজিম উদ্দীন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু এর পক্ষে মোঃ আকবর হোসাইন সবুজ ফিল্ড সুপারভাইজার আত্রাই নওগাঁ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা মোহাম্মদ মুজাহিদ খাঁন,হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ,সাংবাদিক মোঃইমরান মাহমুদ,মোঃ আবুল হোসেন এমসি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।
জিসি মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম,হাফেজ মোঃ মহিদুল ইসলাম রনি, মাহবুব আলম,মোঃ এনামুল হক,মোঃ ইমরান হোসেন।
বক্তব্য রাখেন
আলহাজ্ব মোঃ খয়বর আলী,মোঃ আব্দুল জলিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে তিনটি সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
মনিরুজ্জামান বলেন,শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।পবিত্র কোরআন শুধু তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ না রেখে এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে হবে। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সততা, ন্যায়নীতি, মানবিকতা,শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি শিশুদের নিয়মিত কোরআন শিক্ষা গ্রহণ, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন বিতরণ ও সবক অনুষ্ঠান

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top