চরমপন্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবার উদ্ধার

[print_bangla]

উল্লাপাড়ার (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আত্মসমর্পণকারী তিন জেলার ৬৫ জন চরমপন্থী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি)

বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ দিকে সিরাজগঞ্জ হাটিক্রমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ানের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থার অতিরিক্ত ডিআইজি ও এসআরবি ১২ এর অধিনায়ক আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩ টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ৯৫ টি দেশীয় অস্ত্র ও ১৫ টি ম্যাগজিন সহ ৮ টি ওয়াকিটকি।

অধিনায়ক আতিকুর রহমান জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা ও পাবনা জেলার সাথিয়াএবং আাতাইকুলা থেকে এ সমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই অস্ত্র ও গোলাবারুদগুলো আত্মসমর্পণকারী চরমপন্থীদের হেফাজতে ছিল। তারা গত ১ নভেম্বর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে এসআরবি’র কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী এ সমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

চরমপন্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবার উদ্ধার

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top