
বৈষম্যহীন, সিন্ডিকেট, ঘুষ, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার ২নং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়েছেন তরুণ সমাজসেবক এহিয়া আহমদ লিটন।
নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এহিয়া আহমদ লিটন বলেন, ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করলে একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব। ওয়ার্ড থেকে সিন্ডিকেট, দুর্নীতি, মাদক ও ঘুষের অপসংস্কৃতি দূর করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে সহজে জন্মনিবন্ধন ও নাগরিক সনদ পেতে পারেন, সে বিষয়ে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন।
এহিয়া আহমদ লিটন বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি ৯নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।