
নাফিউর রহমান শয়ন: সিরাজগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৬ষ্ঠ ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জের কাজিপুরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে আজ বুধবার (৪ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) ড. মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহানাজ পারভীন এবং কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. আব্দুর রাজ্জাক। বক্তগণ শিক্ষার্থীদের সৃজনশীল মানসিকতাকে কাজে লাগিয়ে পড়ালেখা করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। তারা বলেন, কারিগরি জ্ঞানে সমৃদ্ধ শিক্ষার্থীরা পড়ালেখা শেষে বসে থাকে না। তারা কখনও বেকারত্ব বাড়াবে না। দেশ এবং দেশের বাইরেও তারা কাজ করার রুযোগে পায়। তাই মনোযাগ দিয়ে পড়ালেখার কোন বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের শিক্ষাজীবনের নতুন পথচলা উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। এসময় প্র্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ.জে