শার্শায় তরিকুল ইসলামের ৮ ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

[print_bangla]

 

রাজু রহমান,
স্টাফ রিপোর্টার

যশোরের শার্শার নাভারনে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে বিকাল ৪ টা ৩০ মিনিটে নাভারণ বাজারস্থ অফিসের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক প্রফেসর মামনুন রশিদ,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম,শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ।

নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ছালাম,বিএনপির নেতা মোঃ মুনছুর আলী,মোঃ মিজানুর রহমান,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহবায়ক ওয়াছি উদ্দিন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুম তরিকুল ইসলামের জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন,তরিকুল ইসলাম ছিলেন বিএনপির রোল মডেল,যশোরের উন্নয়নের কারিগর, স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, পৌরসভা, রেল স্টেশনসহ একাধিক স্থাপনা তার হাত দিয়ে হয়েছে।

তিনি ছিলেন যেমন যশোর গড়ার কারিগর তেমন ছিলেন মানুষ গড়ার কারিগর। তিনি অসংখ্য বিএনপির নেতাকর্মীকে আপন করে দলের জন্য নিবেদিত প্রাণ সৃষ্টি করেছেন। দলের জন্য তিনি একাধিকবার জেল খেটেছেন, একাধিক মামলা খেয়েছেন রিমান্ডে অত্যাচারিত হয়েছেন তারপরেও তিনি বিএনপি ছেড়ে এক বিন্দু সরে আসেননি বরণ বিএনপিকে ভালোবেসে দলের জন্য আমরণ কাজ করে গিয়েছে।

অনুষ্ঠান শেষে বিএনপির সকল নেতৃবৃন্দ বাজারের ফুটপথের পাশে তরিকুল ইসলামের স্মৃতীতে বৃক্ষ রোপন করেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শার্শায় তরিকুল ইসলামের ৮ ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top