পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

[print_bangla]

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছা উপজেলার লস্করে সরকারি খাসজমিতে গণকবরস্থান প্রতিষ্ঠা এবং মসজিদ ও বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লস্কর মোড়স্থ রহমানিয়া জামে মসজিদ চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় একটি সরকারি গণকবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ জন্য স্থানীয় সবার মতামত ও সম্মতির ভিত্তিতে সরকারি খাসজমি নির্ধারণ করে গণকবরস্থান প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি রহমানিয়া জামে মসজিদ ও স্থানীয় বাজারের উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বক্তারা আরও বলেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের সহযোগিতায় এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে জনকল্যাণমূলক উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন এবং কাজী তামজিদ আলম।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোজাফফর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার উদ্দিন ফিরোজী, নূরে আলম সিদ্দিকী, রহমানিয়া জামে মসজিদ কমিটির সভাপতি পুলিশ কর্মকর্তা মো. নূর আলম গাজী এবং সহসভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top