ভাণ্ডারিয়ায় তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

[print_bangla]

সড়কে মাদক বিক্রির সময় ডিবির অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তিন কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। বুধবার আনুমানিক বিকেল ৫টার দিকে দক্ষিণ ভাণ্ডারিয়া মুসলিম পাড়ায় জনৈক বাবুল সুবেদারের ভবনের গেটের সামনে পাকা সড়কে মাদক বিক্রির সময় সোহেল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সোহেল হাওলাদার ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডিবি কর্মকর্তা মশিউর রহমান জানান, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top