নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রাণি সম্পদ দপ্তরে ‘দুগ্ধ উৎপদানে নারী খামারী উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণি সম্পদ দপ্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এ সময় জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাহাফুজার রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল,জেলা ভেটেনারি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন৷ প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু বলেন, দেশের পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে দুগ্ধ খামারিদের অবদান অনেক। দুধ থেকে কীভাবে বায়ো প্রোডাক্ট তৈরি করা যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহন করা হবে। খামারিদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে নওগাঁয় মিল্কভিটার শাখা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

০২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top