
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, “জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায়- ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সরকারি কলেজে “বিশ্ব পরিবেশ দিবস-২০২৬খ্রি. উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে বনজ, ফলজ ও ঔষধী ৫০ টি চারাগাছ রোপণ করা হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে, শুক্রবার (৫জুন) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মহীদুল হাসান। এসময়ে অত্র কলেজ’র উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ুন খালিদ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সোহেল আশরাফ তালুকদার, সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) মোঃ ফিরোজ আলী, গ্রন্থাগারিক মোঃ আবুল কাশেম আজাদ সহ রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। জে/এ
