ফেনী হাসপাতাল ডায়াগনস্টিক মার্কেটিং পেশাজীবী সমবায় সমিতি লিঃ নির্বাচনে সদস্য পদপ্রার্থী নুরুল হুদা রাসেল মিয়াজী

[print_bangla]

ফেনী প্রতিনিধি:

আগামী ২৭ জুন ফেনী হাসপাতাল ডায়াগনস্টিক মার্কেটিং পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নুরুল হুদা রাসেল মিয়াজী।

মনোনয়নপত্র জমা দেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, সমিতির উন্নয়ন, সদস্যদের অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি আরও বলেন, সদস্যদের স্বার্থ রক্ষা এবং সমিতিকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এজন্য তিনি সকল ভোটার, শুভাকাঙ্ক্ষী ও ফেনীবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, আগামী ২৭ জুন ফেনী হাসপাতাল ডায়াগনস্টিক মার্কেটিং পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড এর  নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সমিতির  সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন প্রার্থীরা, নয়টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ্য পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই পদে একক প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন, নির্বাহী সদস্য পদে  চারজন নির্বাচিত হবেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

ফেনী হাসপাতাল ডায়াগনস্টিক মার্কেটিং পেশাজীবী সমবায় সমিতি লিঃ নির্বাচনে সদস্য পদপ্রার্থী নুরুল হুদা রাসেল মিয়াজী

০৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top