ওয়েস্ট -২ ডিভিশনে সিরাজগঞ্জ-১ মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষিত নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

[print_bangla]

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

ওয়েস্ট -২ ডিভিশনে সিরাজগঞ্জ-১ মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষিত নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪জুন-২০২৬খ্রি.) দুপুরে সিরাজগঞ্জ শিয়ালকোল ইউনিয়নে ব্র্যাক এলাকা অফিস সিরাজগঞ্জ সদর অফিসে হাঁস পালন কার্যক্রমের আওতাধীন ৩০জন প্রান্তিক নারী সদস্যেদেরকে প্রশিক্ষণ গ্রহণ করে তাদের মাঝে মোট ৬০০(ছয়শত) হাঁসের বাচ্চা বিতরণ কার্যক্রম করা হয়। প্রত্যেক সদস্যকে ২০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ শাহাদাত হুসেইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আমির হামজা।
এসময়ে ব্র্যাক এর ওয়েস্ট-২ ডিভিশনের কর্মসূচি ব্যবস্থাপক (দাবি) মোঃ জসিম উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ বাবর আলী, সিরাজগঞ্জ সদর এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ ফরহাদ হোসেন, এবং আঞ্চলিক অফিসের ও এলাকা অফিসের অন্যান্য সহকর্মীবৃন্দ, সকল উপকারভোগী দরিদ্র ও দুঃস্থ নারীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ব্র্যাকের এ ধরনের জনকল্যাণমূলক ও আয়বর্ধনমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বিতা অর্জনে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে হাঁস পালন কার্যক্রম উপকারভোগীদের অতিরিক্ত আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নে সহায়ক হবে বলে
তারা আশাবাদ ব্যক্ত করেন। অতিথিবৃন্দ এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

ওয়েস্ট -২ ডিভিশনে সিরাজগঞ্জ-১ মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষিত নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

০৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top